× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

বাণিজ্য মেলায় বিদেশি প্রতিষ্ঠান থেকে ৪ লাখ ডলার আয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলো থেকে ৩ লাখ ৯১ হাজার ৭৬০ মার্কিন ডলার আয় হয়েছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, সদ্যসমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২১টি দেশের ৫২টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় গুরুপ্তপূর্ণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস ও বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে ই-মেইল, ফ্যাক্স ও চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয়েছিল।
বিভিন্ন দেশের প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ায় দেশের রপ্তানিকারক ও বিদেশি আমদানিকারকদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। সৌদি আরব থেকে আমদানিকারকদের একটি প্রতিনিধিদল এসেছিল। তারা বাংলাদেশি রপ্তানিকারকদের বিভিন্ন পণ্যের জন্য অর্ডার দেবে বলেও আশা ব্যক্ত করেন তোফায়েল আহমেদ।


এ ক্যটাগরির আরো খবর..