× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীর হাতিয়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে(১৩) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ অক্টোবর)

নোয়াখালীর হাতিয়াতে এক মাদরাসা ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তুলে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিকটিমকে উদ্ধার করে। ওই সময় এক নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।
গতকাল বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার বিউটি (৪৮) উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত উল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম (১৬) উপজেলার বুড়িরচর আহমদিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। বিকল সাড়ে ৫টার দিকে পরীক্ষা শেষে রিকশায় করে বাড়ি ফেরার পথে বখাটে সোহেলসহ কয়েকজন ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। স্থানীয় তাৎক্ষণিক এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..