× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক

পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নভেম্বর ও ডিসেম্বরেও বিস্তার অব্যাহতর সম্ভাবনা

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
সালথায় ডেঙ্গু আক্রান্তে দুই গৃহবধূর মৃত্যু

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গুর বিস্তার অব্যাহত থাকতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৫৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৪১ জন। এরমধ্যে চলতি মাসের ১৯ দিনেই ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গুর বিস্তার অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

উদ্বেগের বিষয় হলো রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিন যেভাবে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে সেই হিসেবে চিকিৎসক না থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকসহ কর্মী বাড়ানোর তাগিদ কর্তৃপক্ষের।

হাসপাতালটির বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও এডমিন মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা রেশমা বলেন, রোগী বনাম চিকিৎসক এবং নার্সের যে রেশিও যেটি মেনটেইন করা যাচ্ছে না। এ বছর আমাদের জনবল খুবই কম। যার কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।

প্রতিবছর শীত আসার আগেই কমতে থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কিন্তু এবার নভেম্বর, ডিসেম্বরেও ডেঙ্গু বাড়ার আশঙ্কা কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারের। একইসঙ্গে রাজধানীতে এডিস মশা বিস্তারের সূচক বেশি হওয়ায় এলাকা চিহ্নিত করে ফগিং করার পরামর্শ দিয়েছেন তিনি।

আরেক কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..