× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পিআইডি

বাগেরহাটে নবনির্মিত পর্যটন মোটেল এন্ড অ্যান্ড ইয়ুথ ইন এর উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন

বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক বাগেরহাটে নবনির্মিত পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। এর মাধ্যমে আজ থেকে মোটেলটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো।

উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান আতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র সচিব বলেন, বাণিজ্যিকভাবে মোটেলটির উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্প আরো বিকশিত হবে এবং এখানকার পর্যটন সম্ভবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান আরো বৃদ্ধিতে সহায়তা করবে মোটেলটি।

বিশেষ অতিথির বক্তৃতায় নাসরীন জাহান বলেন, খান জাহান আলীর মাজারের মূল ফটকের সন্নিকটে ৩২ শতাংশ জমিতে এই মোটেল নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৪ কোটি ২৭ লাখ ৭৫ হাজার টাকা; তবে চূড়ান্ত ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা, যা একটি দায়িত্বশীল ব্যয়ের দৃষ্টান্ত। তিনি আরো বলেন, এই আধুনিক সুবিধাসম্পন্ন মোটেলটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং বাগেরহাটকে একটি আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ড. মশিউর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ ও বাংলাদেশ পর্যটন করপোরেশন ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..