× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
bagerhat

বাগেরহাটের মোরেলগঞ্জে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন।

বুধবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬ টার দিকে সাইনবোর্ড – বগী আঞ্চলিক  মহাসড়কের  মোরেলগঞ্জ  এলাকার  সিআরসি মেম্বার ব্রিজ  নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন এনামুল বেপারী।   পরে মূমুর্ষু অবস্থায় হাসপাতালে মারা যান রাকিব (৩০)

নিহতদের মধ্যে  এনামুল বেপারী (২৪)  খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী  এলাকার আব্দুস সালাম বেপারীর ছেলে এবং রাকিব (২২) পঞ্চকরণ ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, একটি মোটর সাইকেলে এনামুলসহ তিনজন রায়েন্দা থেকে মোরেলগঞ্জের দিকে  আসতে ছিল। বিপরীত দিক থেকে  আর একটি মোটর সাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল। পরে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে    চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। ফলে মৃতের সংখ্যা  বেড়ে ২ জন হয়েছে।

দুটি মোটরসাইকেলে থাকা অপর ৪ জন  আহতরা হলেন, মোরেলগঞ্জের সাব- রেজিস্ট্রী অফিসের স্ট্যাফ দেবাশীষ (৩০), রমজান( ২৫),  রাহিন (২১)  ও তালিম ( ২০)।

তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহিন ও তালিমকে উন্নত চিকিৎসার জন্য  খুলনায়  প্রেরণ করেন। মোরেলগঞ্জ থানার  ওসি  মোঃ সাইদুর রহমান জানান,  নিহত এনামুুলের মরদেহ উদ্ধার  করা হয়েছে এবং তা পোস্টমর্টেম প্রক্রিয়ায় রয়েছে এবং  মোটর সাইকেল  দুটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..