আজ ২৮ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ২৮ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
আজকের দিনটি কেমন কাটবে, কার জীবনে উন্নতি, কাদের সমস্যা, সে সবই জেনে নিন সরস্বতী পূজার দিনে রাশিফল।

আজ ২৮ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজকে আপনি কোনো আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। যার প্রভাব সারাদিন ধরে বজায় থাকবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যোগ্য কর্মচারীরা আজ কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পাবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি টিভি দেখে বা মোবাইল চালিয়ে অতিবাহিত করবেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে লক্ষ্মী চল্লিশা সহ দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাঠ করুন।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। পাশাপাশি, আজ আপনি অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন না। বন্ধুবান্ধবদের সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ এমন ব্যক্তিদের সাথে কথা বলুন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথ দেখাতে পারেন। এছাড়াও, আপনি কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক অবস্থার উন্নতির জন্য কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগান।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শুধু তাই নয়, কোনো দীর্ঘস্থায়ী রোগের কারণে আজ আপনার প্রচুর অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। কোনো সঠিক যোগাযোগের মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। এই সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সবুজ রঙের পোশাক পরিধান করুন।

কর্কট রাশি: কোনো কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলিকে শেষ করার জন্য আজকের দিনটি ভালো। আর্থিক দিক থেকে আজ আপনি নিশ্চিন্তে থাকুন। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। কোনো নতুন অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে সেই ব্যাপারে সমস্ত কিছু ভালোভাবে জেনে নিন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সবুজ দূর্বা ঘাস, সবুজ গাছের কান্ড ও মিষ্টি তুলসী পাতা বাড়িতে রাখুন। পাশাপাশি এগুলি শুকিয়ে গেলে সেগুলির নতুন পাতা বা কান্ড দিয়ে প্রতিস্থাপিত করুন।

সিংহ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আজ আপনার কোনো আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পাশাপাশি, আজ আপনি একটি সামাজিক জমায়েতেও উপস্থিত থাকতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করার পূর্বে মাথায় ও শরীরে ভালোভাবে তেল মাখুন।

কন্যা রাশি: যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। আপনি আজ এমন একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পাশাপাশি পরিবারের সদস্যরাও অত্যন্ত আনন্দিত হবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অবসর সময়টি অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির জন্য মানিব্যাগে কালো ও সাদা রঙের কাপড়ের টুকরো রাখুন।

তুলা রাশি: আপনি আজ খুব সহজেই নতুন কিছু জিনিস শিখতে পারবেন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে। পাশাপাশি, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টিকে কাজে লাগিয়ে আপনি কোনো বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য দুস্থ ছাত্রদের পড়াশোনার সামগ্রী দান করুন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, আজকের দিনটিকে ভালোভাবে কাজে লাগান। পাশাপাশি আজ আপনি কোনো পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। এই রাশির কিছুজন আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়ে বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন। আপনার নেওয়া কোনো দ্রুত পদক্ষেপ আজ আপনাকে লাভবান করে তুলতে পারে। আপনি আজ কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং রোজ স্নান করুন।

ধনু রাশি: আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যেটি আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে। তবে, আজ আপনার একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি আজ কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য প্রতিদিনের ডায়েটে এলাচ (বুধের প্রতিনিধি) যুক্ত করুন।

মকর রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। তবে, আজ যদি আপনি কোনো পার্টির ব্যবস্থা করে থাকেন সেখানে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনো কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন। ভালোবাসার মানুষটির সাথে আজ খারাপ আচরণ করবেন না। কর্মক্ষেত্রে অত্যন্ত সর্তকতার সাথে কাজ করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও কোনো কারণবশত আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মক্ষেত্রে উন্নতির জন্য সূর্যোদয়ের সময়ে ১১ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।

কুম্ভ রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আজ আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন না। কর্মক্ষেত্রে অত্যন্ত সর্তকতার সাথে কাজ করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। বাড়ির কোনো কাজ করতে গিয়ে আজ আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে ১.২৫ কেজি গমের আটার সাথে খেজুরের গুঁড়ো মিশিয়ে সেই মিশ্রণ পিঁপড়েদের খাওয়ান।

মীন রাশি: আপনার কোনো পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। তবে, আত্মীয় এবং বন্ধুদেরকে আপনার আর্থিক দিকটি সামলাতে দেবেন না। নাহলে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হতে পারেন। এই রাশি পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য একজন পাঁচ বছরের শিশুকন্যাকে সবুজ রঙের মিষ্টি প্রদান করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।