× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি দখল করে রাস্তা নির্মানের অভিযোগ

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটের মোরেলগঞ্জে রাজৈর গ্রামে বেদখল থাকা সরকারি জমি দখলমুক্ত না করে ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমি জবর দখল করে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

বিআরএস ম্যাপ অনুযায়ী নিমাণার্ধীন কার্পেটিং রাস্তা নির্মাণের দাবি জানিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলী নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান শামীম।

অভিযোগে বলা হয়েছে, বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাজার সংলগ্ন রাজৈর মাদরাসা অভিমুখে ৪৬০ মিটার ইটসোলিং সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। রাস্তাটির নির্মাণের পূর্বে এর জন্য থাকা সরকারি রেকর্ডীয় জমিতে না গিয়ে ব্যক্তি মালিকানাধীন ওই গ্রামের এম এ গফফার শেখের ছেলে মো. জাহিদ হাসান শামীমের জমির ওপর থেকে রাস্তা নির্মাণ করার জন্য সীমানা নির্ধারন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকজন।

ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, দীর্ঘ ২০/২৫ বছর ধরে পৈত্রিক ৩০.৫ শতক জমিতে ভোগ দখল করে ১০টি পাকা ভবন নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান করে আসছে। ইতোপূর্বে তাদের জমি থেকে চলাচলের জন্য .৭ শতক জমি রাস্তায় দিয়েছেন। এখন নতুন করে আবারও তাদের জমি জবর দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাক্তি মালিকানাধীন জমির ওপর থেকে রাস্তা নেওয়া হবেনা। রাস্তার জন্য নির্ধারিত ও রেকর্ডীয় জমির ওপর থেকেই রাস্তা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..