নাটোরে দেবরের মরদেহ দেখতে যেতে পথিমধ্যে ভাবির মৃত্যু

নাটোরে দেবরের মরদেহ দেখতে যেতে পথিমধ্যে ভাবির মৃত্যু

দেবরের মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে আসার পথে মারা গেলেন ভাবিও।

সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত দেবরের নাম ফজলুর রশিদ (৩৯)।

তিনি নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আর ভাবি নাইচ বেগম(৪০) ভাই বজলুর রশিদের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত ফজলুর রশিদ সোমবার রাত পর্যন্ত তমালতলা হাটে সবজি বিক্রি করেছেন। এরপর রাত ১০ টার দিকে বাড়ী ফিরে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা  তার মৃত্যুর খবর ঢাকার থাকা ভাই- ভাবিকে মোবাইলে জানায়। দেবরের মৃত্যু খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ভাবি নাইচ বেগম। এ অবস্থায়ই দেবরের মরদেহ দেখতে ঢাকা থেকে বাসযোগে দ্রুত রওনা হন ভাই- ভাবি। তারা গাজীপুর কালিয়াকৈর পৌছলে নাইচ বেগমের অবস্থা গুরুতর দেখে ভাই বজলুর রশিদ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।

পরে মঙ্গলবার সকালে তার লাশ  নাটোরের বাগাতীপাড়া নিজ গ্রামে আনা হয়।  স্থানীয় পাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয় হাইস্কুল মাঠে দেবর- ভাবি উভয়ের জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোক নেমে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।