× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

বাগান ক্যানসার রোগীর মন ভাল রাখবে

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে, যেসব ক্যানসার রোগীরা ঘরের বারান্দায় বা বাড়ির ছাদে বাগান করে তাদের মানসিক স্বাস্থ্য ভাল থাকে।

প্রকৃতিভিত্তিক কর্মকাণ্ডের স্বাস্থ্যগত সুবিধা রয়েছে। অনেক চিকিৎসকই ক্যানসার রোগীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বাগান করার কথা বলে থাকেন।

তবে সবধরণের ক্যানসার রোগীদের জন্য বাগান করা সহজ ব্যাপার নয়। বিশেষ করে যেসব রোগীরা শারীরিকভাবে বেশি দুর্বল।

প্রধান গবেষক ও যুক্তরাজ্যের ওয়েলেস ট্রিনিটি সেন্ট ডেভিড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: সেরি ফেলপস সহজ পদ্ধতি ও কম খরচের একটি পরীক্ষা করেন।

সাতজন স্তন ক্যানসারে আক্রান্ত রোগীকে তিন মাস গাছের চারা লাগানোর জন্য পাত্র তৈরি করতে বলা হয়। তারা প্রতিদিন মাটি ও কমপোস্ট সার ব্যবহার করে গাছের চারা লাগানোর ছোট পাত্র তৈরি করতো এবং এতে গাছের চারা রোপণ করতো।

গবেষণায় অংশগ্রহণকারী সবার প্রতি দিনের অনুভূতি গবেষণা পেপারে লিপিবদ্ধ করে রাখা হতো।

একজন ক্যানসার রোগী তার প্রতিক্রিয়ায় বলে, এটা কোনো বিষয় নয়, তোমার ক্যানসার আজকে ধরা পড়লো বা দশ বছর আগে। বাগান করার বিয়য়টি খুবই আনন্দ এবং উপভোগের। এই কাজটি করলে তুমি জীবনে কী পেলে কী হারিয়েছ সব ভুলিয়ে দেবে। এই বিষয়টা তোমার দারুণ উপকারে আসতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..