× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ডেস্ক

বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইউনূস

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
বাইডেনের সঙ্গে ইউনূস

২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র গতকাল শনিবার সন্ধ্যায় একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

সূত্র মতে, গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন পক্ষ ইউনূস-বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করে।

ফলে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ড. ইউনূস নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন।

এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হচ্ছে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৫৭ জন। এই সংখ্যা বিগত আমলের চেয়ে তুলনামূলক অনেক কম। এ ছাড়া তিনি বাণিজ্যিক বিমানযোগে নিউ ইয়র্ক যাচ্ছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এস জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে যে এক ধরনের টানাপড়েন চলছে, এটা স্বীকার করতে হবে। সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না।’

তৌহিদ হোসেন বলেন, ‘এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এ বছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করছে।’

লিখিত বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘে দেওয়া ভাষণে গত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের বিবরণ এবং আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ইউএসএইডের প্রশাসকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। অধিবেশন শেষে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..