বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে তাদের ঋন শোধ হবে না –মেয়র লিটন

বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে তাদের ঋন শোধ হবে না –মেয়র লিটন
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, যারা আমাদের মায়ের ভাষা দেয়ার জন্য বুকের তাজা রক্ত ও প্রান দিয়েছেন, আমাদের ভাষাকে সন্মন দিয়েছেন আমাদের জাতিকে সন্মান দিয়েছেন , আমাদের অস্তিত্বের জন্য লড়াই করেছেন সেই মুল শিকড় ছিল আজ থেকে ৬৯ বছর আগে। এমন একটি দিনে বাংলা ভাষার জন্য তাদের প্রান দিতে হলো ঢাকার রাজপথে। আমরা আজ সেই ভাষা প্রেমী মানুষদের আমাদের অস্তিত্বের দিন টুকু আমাদের পরিচয়ের দিনটুকু আমরা শ্রদ্ধাভরে স্মরন করব। একদিন ইংরেজী ভাষার মত বাংলা ভাষা হবে পৃথিবীর আন্তর্জাতিক ভাষা। কথাগুলো বললেন বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুস্প অর্পন অনুষ্ঠানে বেনাপোল মেয়র লিটন।
রোববার বেলা সাড়ে ৮ টার সময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মেয়র লিটন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তার স্বাগত বক্তব্য বলেন , আমাদের ছেলে মেয়েদেও জন্য এখানে শিল্প, সাহিত্য, গল্প নাটক সহ সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠন এর জন্য এই শহীদ মিনার তৈরী করা হয়েছে।
মেয়র লিটন বলেন অদের এই ভুখন্ড, সার্বোভৌমত্ব রক্ষার জন্য আমাদের পুর্ব পুরুষরা বার বার রক্ত দিয়ে দেশকে রক্ষা করেছে। জাতিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় । কোন অন্যয্য দাবি অনধিকার তারা মেনে নেয়নি। আমরাও কোন অন্যয্য দাবি অনধিকার মেনে নিব না। আমরা এই দিনটিকে শোক দিবস হিসাবে পালন করতাম। যেদিন সারা বিশ্ব সন্মান জানিয়ে বাংলা ভাষাকে আন্তর্জতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে আমি সেইদিন থেকে বিশ্বাস করি ইংরেজী ভাষা বলে যেমন একজন লোক স্মার্টনেস মনে করে একদিন বাংলা ভাষা বলে সে স্মার্টনেস মনে করবে। বাংলা ভাষার শিল্প সাহিত্য কবিতা গল্প একদিন সারা পৃথিবী ছড়িয়ে পড়বে।
তিনি বলেন সুধিজন প্রিয়জন আপনজন প্রিয় বেনাপোল বাসী আমরা সবাই সবাইকে ভালবাসি। আর এই ভালবাসার মধ্যে দিয়ে আমাদের প্রানের টান অনুভুতি ভালবাসা এবং ভক্তিতে এক একটি স্থাপনা প্রয়োজন। সেই ভাবে স্থাপনা তৈরী করে বেনাপোলকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলের চেষ্টা থাকবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সন্তানদেরকে একুশ এর চেতনা ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে ধারনা দিতে হবে, এবং তা লালন করাতে হবে। কারন এ দিনগুলি আমরা রক্তের বিনিময়ে পেয়েছি। আমরা আমাদের স্বাধীনতার অস্তিত্বে ভালো কাজে সংস্কৃতি চর্চায় কোন বাধা মেনে নিব না। যা কিছু সুন্দর মহান আমরা তার সাথে থাকতে চাই। আমরা তা নিয়ে চর্চা করতে চাই।
এর আগে সকাল ৮ টার সময় বেনাপোলের বিভিন্ন স্কুল কলেজ সহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বেনাপোল পৌরসভা, বেনাপোল পোর্ট থানা, আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী, বাংলাদেশ আওয়ামী শার্শা উপজেলা, বেনাপোল পৌর আওয়ামী ও যুবলীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, পৌর মহিলা আওয়ামীলীগ, শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগ, নবদিগন্ত প্রি-ক্যাডেড, বেনাপোল পৌর কর্মকর্তা কর্মচারী, বেনাপোল ইমরাত শ্রমিক ইউনিয়ন, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সদস্য মোজাফফার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ,শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান তনি, প্রমুখ।
বেলা সাড়ে নয়টার সময় স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অমর মাতৃভাষা একুশ এর গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।