ভারত প্রতিনিধিঃ ভারতের প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ভাঁওতাবাজি দিয়ে চলেছে। বাংলা থেকে বিজেপিকে উৎক্ষাত করার ডাক দিয়ে বললেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।
একুশের নির্বাচনের আগে দল গোছাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন উভয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে বিজয়া সম্মিলনী। এই বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে জেলাজুড়ে শক্তি প্রদর্শন করছে তৃণমূল।
প্রতিটি অঞ্চলে অঞ্চলে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে মানুষের উপস্থিতি বিশেষ চোখে পড়ার মতো। যা কার্যত বলা চলে একুশের আগে বিশেষ পাওয়া তৃণমূলের কাছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের তরফ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন মহিষাদল ব্লকের বেতকুন্ডু অঞ্চল তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মেলীর আয়োজন করা হয়। সেই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বাংলা থেকে বিজেপিকে উৎক্ষাত করার ডাক দেন তিনি।