× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বাংলা ইশারা ভাষা দিবস-২০২১

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

আগামী ৭ ফেব্রুয়ারি রোববার দেশব্যাপী উদ্যাপিত হবে ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২১’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা দেখাবে আলোর দিশা’।

দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ‘সোসাইটি অভ্ দ্য ডিফ এন্ড সাইন ল্যাংগুয়েজ ইউজারস’ (এস ডি এস এল)-এর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে দিবসটি উদ্যাপন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..