বাংলাবান্ধা স্থলবন্দরে শীতাতপ নিয়ন্ত্রিত দূরপাল্লার বাস সার্ভিসের উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শীতাতপ নিয়ন্ত্রিত দূরপাল্লার বাস সার্ভিসের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ জাসদ কেন্দ্রীয় কমিটির সাঃ সম্পাদক নাজমুল হক প্রধান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা মটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শ্যামলী পরিবহণের শীতাতপ নিয়ন্ত্রিত একটি দূরপাল্লার বাস বাংলাবান্ধা-ঢাকা রুটে নিয়মিত যাতায়াত করবে। শ্যামলীর দূরপাল্লার বাসটি প্রতিদিন সন্ধা সাতটায় বাংলাবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার শ্যামলী থেকে রাত নয়টায় ছেড়ে আসবে। এক হাজার তিনশ টাকা বাস ভাড়া নির্ধারন করা হয়েছে।

উল্যখ যে, বাংলাবান্ধা-ঢাকা রুটে হানিফ এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস আগে থেকে নিয়মিত চলাচল করে আসতেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।