× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

গৌরনদী প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা শাখার চার দিন ব্যাপী উপদল নেতা কোর্স সমাপ্ত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
উপদল নেতা কোর্স সমাপ্ত

বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা শাখার চারদিন ব্যাপী শনিবার রাতে ৭ম উপদল নেতা কোর্সের সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠান পালরদী মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা শাখার কমিশনার মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা শাখার সভাপতি বিপিন চন্দ্র বিশ্বাস।

এতে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস গৌরনদী উপজেলা শাখার সম্পাদক মোঃ অলিউল্লাহ, প্রশিক্ষণের কোর্স লিডার মোঃ আব্দুল কাইউম ।

এসময় উপস্থিত ছিলেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়, কুতুবপুর এস ই এস ডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার মাঝি, হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, বেগম আখতারুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাতৎ হোসেন, গৌরনদী উপজেলা স্কাউটস লিডার মোঃ রোকনুজ্জামান পনির, কোর্স লিডার বিভূতিভূষণ হালদার, নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। চারদিনব্যাপী এই লিডার কোর্সে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে প্রায় ৭৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..