× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে বিএসএফ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

পাক-ভারত উত্তেজনায় বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। একইসঙ্গে যেকোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম ঠেকাতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

বুধবার বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে কেউ যেন কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম চালাতে না পারে সেজন্য সতর্ক আছে বিএসএফ। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যকার সীমান্ত দৈর্ঘ্য ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার। এর মধ্যে বিশাল অংশে কোনও বেড়া নেই। মূলত ওইসব এলাকাতেই নজরদারি বৃদ্ধি করেছে বিএসএফ। এছাড়া সুন্দরবন এলাকার নদীপথেও নজরদারি বাড়ানো হয়েছে।

এ সম্পর্কে বিএসএফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে বলেন, কোনও দুষ্কৃতিকারী যেন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করতে না পারে এবং সীমান্ত এলাকায় যেকোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আমরা সতর্কতা জারি করেছি।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ জন সদস্য নিহত হয়। এ নিয়ে ভারতজুড়ে শুরু হয় পাকিস্তানবিরোধী বিক্ষোভ। পরবর্তীতে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গেলে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন রূপ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..