× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ সরকারের সুবিধাবঞ্ছিত আনোয়ারার মুক্তিযোদ্ধা দীনবন্ধু মিত্র

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

রাজিব শর্মা, (চট্টগ্রাম ব্যুরো) :: মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করে চট্টগ্রাম আনোয়ারা (সদর) এর বোয়ালগাওঁ গ্রামের মৃত খগেন্দ্র লাল মিত্রের গর্বিত সন্তান দীনবন্ধু মিত্র। যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেন। কিন্তু স্বাধীনতার ৪৬ টি বসন্ত পার হয়ে গেলেও, দেশের জন্য এই বীর মুক্তিযোদ্ধার নিজের আত্মত্যাগের প্রাপ্য সম্মানটুকু পাননি সে ও তার পরিবার। তার সম সহযোদ্ধারা সরকারের নানা সুবিধা ভোগ করলেও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম নেই।

বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধে আনোয়ারার গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। এ অঞ্চলের প্রায় দেড় শতাধিক বীর সন্তান নিজেদের জীবন বাজী রেখে দেশকে শত্রুমুক্ত করার জন্য অংশগ্রহণ করেন সশস্ত্র মুক্তিযুদ্ধে। এমনকি প্রবাস থেকেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেশে ছুটে আসেন অনেক প্রবাসী ।

আবার যারা আসতে পারেননি, তারা সুদূর প্রবাসে থেকেও দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধের জন্য ফান্ড সংগ্রহ করার কাজ করেন। একইসাথে বহির্বিশ্বে¦ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত গড়তেও গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা।

বাংলাদেশের আপামর জনসাধারণের পাশাপাশি কাধে কাধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন চট্টগ্রামের আনোয়ারায় প্রায় দেড় শতাধিক বীর। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লড়াইয়ের ময়দানে শহীদ হন আনোয়ারার অসংখ্য মুক্তিযোদ্ধা।

আনোয়ারা উপজেলার ৭নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বোয়ালগাওঁ গ্রামের মৃত খগেন্দ্র লাল মিত্রয়ের সন্তান দীনবন্ধু মিত্র। তৎকালে শিক্ষাজীবনে মেধাবী ছাত্র দীনবন্ধু মিত্র মাতৃভূমি রক্ষার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন।
যার ডিআইজিআই নং ১৫৪৭১৫।

তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন আনোয়ারা উপজেলার বারখাইন আব্দুল লতীফের বাড়িতে এবং তার প্রশিক্ষক আব্দুল লতীফের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বলে আব্দুল লতীফের স্বাক্ষর সংযুক্ত ছাড়পত্র প্রমাণিত হয়। সে এবং তাদের গ্রুপ ১নং সেক্টরের সর্বপ্রথম অপারেশন ছিল আনোয়ারা থানায় ঘাঁটি করা পাকিস্থানীদের বিরুদ্ধে হামলা চালানো, উক্ত হামলায় ১১ জন পাকিস্থানী নিহত হন বলে জানান। তাছাড়া বরুমছড়া এক রাজাকারের ঘাঁটি উৎকাত করে বিভিন্ন অপারেশন, রিলিফ দান, বোয়ালগাওঁ -ধানপুরা গ্রাম নিয়ন্ত্রণ করে দেশ, মা, মাটি ও মাতৃভূমির জীবন রক্ষার্থে বিশেষ অবদান রাখেন এই মুক্তিযোদ্ধা।তার
পেশা হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।বর্তমানে অবসর গ্রহণ করার পর তার ৪ কন্যা সন্তাদের মধ্যে ৩ জনকে বিয়ে দেন। বর্তমানে তার পরিবারের ৪ সদস্যদের ঘানি টানছেন এই বৃদ্ধ বয়সে গ্রামের কিছু শিক্ষার্থী পড়িয়ে। অসুস্থ, হার্টস্টোকসহ বার্ধক্যজনিত রোগ নিয়ে তার জীবন অতিবাহিত করছেন। জীবনে তার একটাই দাবি যে যেন শেষ জীবনে যেন রাষ্ট্রীয় মর্যাধাটা যেন বাংলাদেশ সরকার থেকে পায়।

উপজেলার স্বাক্ষরিত এক আবেদনের প্রেক্ষিতে উপজেলা সমন্বয় কমিটির সভায় কার্যবিবরনীতে লিপিবদ্ধ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন যার ডিআইজিআই নং ১৫৪৭১৫ তা বাস্তবায়নের সিদ্ধান্তের অপেক্ষার আশার দিন গুনছেন এই এই মুক্তিযোদ্ধা। কিন্ত এখনও সেই দাবি আলোর মুখ দেখেনি

শ্রীঘ্রই ক্রাইমপেট্রোল এবং The Crime থেকে মুক্তিযোদ্ধা দীনবন্ধু মিত্রের সাক্ষাৎকার ভিডিও কারে প্রকাশ হবে।


এ ক্যটাগরির আরো খবর..