× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

জব ডেস্ক

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
সমবায় ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। চুক্তিভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২২।

পদের নাম: মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/মার্কেটিং/অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কোনো বাণিজ্যিক ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক বা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংকিং পেশায় ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কোনো বাণিজ্যিক ব্যাংকে উপমহাব্যবস্থাপক পদে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন ও পলিসি নির্ধারণ/ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে।

আবেদন যেভাবে: আবেদনপত্রে নাম, স্বাক্ষর (তারিখসহ), পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, নিজ জেলা, মুঠোফোন নম্বর ও ই-মেইল উল্লেখ করতে হবে। আবেদনপত্র বাংলাদেশ সমবায় ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সমবায় ব্যাংক, ৯–ডি, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০।


এ ক্যটাগরির আরো খবর..