× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

বাংলাদেশ সফরে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে মোদি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/ambulance-1.jpg

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ভারত ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেবে। এগুলোর মধ্যে চারটি সিলেটের জন্য।

আজ ১৭ই মার্চ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার তথ্য গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এক ক্ষুদে বার্তায় পাঠিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এদিকে মোদির আগামী ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কভিড মহামারি শুরুর পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম বিদেশ সফর। এটি ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে মোদি এ সফর করবেন। এর আগে তিনি ২০১৫ সালে বাংলাদেশ সফর করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ‘সম্মানিত অতিথি’ হিসেবে বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..