× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী এখন উন্মুক্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এবং ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ ২৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ভারতীয় হাই কমিশন আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করা হয়। এই প্রদর্শনী ১১ অক্টোবর ২০২১ পর্যন্ত ঢাকায় থাকবে।

উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আবুল মনসুর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী আমাদের দুই দেশের জাতির পিতা মহাত্মা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও উত্তরাধিকারের মতন অনন্য একটি বিষয়কে উদযাপন করছে। দুই দেশের সরকার মুজিববর্ষ স্মরণে এবং মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রদর্শনীটি বিশেষভাবে তৈরি করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ২০২০ ভারত-বাংলাদেশ ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রদর্শনীটি উদ্বোধন করেছিলেন। ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে দুই প্রধানমন্ত্রী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশেষ প্রদর্শনীটি পরিদর্শন করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। মহাত্মা গান্ধী ডিজিটাল জাদুঘরের কিউরেটর শ্রী বিরাদ ইয়াগনিক দ্বারা বিশেষভাবে পরিচালিত এই অনন্য ডিজিটাল প্রদর্শনী ১৬ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে প্রদর্শিত হয়েছিল যেখানে এটি বেশ প্রশংসিত হয়।

 ১১ অক্টোবর ২০২১-এর পর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা এবং কলকাতায়ও বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীটি প্রদর্শিত হবে।

ভারতীয় হাই কমিশন, বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবাইকে আন্তরিকভাবে এই প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই প্রদর্শনীতে অভিজ্ঞতাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য অনন্য এবং বিশেষায়িত প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..