× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, বাংলাদেশ শান্তির দেশ। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সাথে যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এ দেশে সাম্প্রদায়িকতা  এবং জঙ্গিবাদের কোন স্থান নেই। তিনি শুক্রবার রাতে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উপলক্ষে শহরের বাটিকাডাঙ্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহ, সহ-সভাপতি মিহির লাল কুরি, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, কাত্যায়নী পূজা উৎসব মাগুরার ঐতিহ্য। ।

হিন্দু-মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলে মিশে এই পূজা উৎসব মিলন মেলায় পরিণত করেছে। যা  সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। কাত্যায়নী পূজার সাফল্য কমনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর তিনি শহরের ছানার বটতলা, সাহাপাড়া, নতুন বাজার, নিজনান্দুয়ালী, জামরুলতলাসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..