× Banner
সর্বশেষ
তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক প্রথম সম্মেলন

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকা মহানগরের ত্রি- বার্ষিক প্রথম সম্মেলন আজ ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার সকাল ১১ .৩০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ার ম্যান সেলিনা হোসেন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বনশ্রী বিশ্বাস স্মৃতি কণা ও যগ্ম সম্পাদক শিখা চক্রবর্তী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি জয়ন্তী রায় ও সাধারণ সম্পাদক প্রিয়া সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহিলা সম্পাদিকা মাধুরী চক্রবর্তী মিলি। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক উর্মি ঢালী ও বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী। শোক প্রস্তাব পাঠ করেন শ্যামলি মুখার্জী।

নেতৃবৃন্দ বলেন, কোন রাষ্ট্রকে উন্নত করতে হলে কোন এক জাতিকে বাদ দিয়ে তা সম্ভব নয়। যখন থেকেই বাংলাদেশে নারীদেরকে সবক্ষেত্রে অগ্রধিকার দেওয়া হচ্ছে দিক তখনই দেশের উন্নয়নের অগ্রযাত্রা বেড়েছে। আমরা এ সম্মেলনের মাধ্যমে বলতে চাই দেশের উন্নয়নের জন্য ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা নারীরাও একত্রিত হয়ে কাজ করে যাব।

সম্মেলনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকা দক্ষিণ এর নবনির্বাচিত সভাপতি অলকা রানী ঘোষ ও সাধারণ সম্পাদক প্রজ্ঞা নিহারিকা এবং বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকা উত্তর এর নবনির্বাচিত সভাপতি কানন রানী সরকার ও শ্যামলী মুখার্জী কে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..