বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের দুই মহাব্যবস্থাপক লাইলা বিলকিস আরা ও শাহ আলমকে পদোন্নতি দিয়ে নির্বাহী পরিচালক করা হয়েছে।
গেলো ২১ ডিসেম্বর তারা এই পদোন্নতি পান বলে রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাহী পরিচালক হিসেবে শাহ আলমকে বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তিনি আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শাহ আলম ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
অন্যদিকে পদোন্নতির আগে লাইলা বিলকিস আরা রাজশাহীতে কর্মরত ছিলেন। লাইলা বিলকিস আরা ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।




