× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তা বাড়ানোর পরামর্শ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

সাইবার আক্রমণ প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন পরিচালনা পর্ষদের সদস্যরা।

বুধবার (০৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের একথা জানান ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।

তিনি বলেন, রিজার্ভ হ্যাকিংয়ের পুরো বিষয়টি পর্ষদকে অবহিত করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য আইটি নিরাপত্তা নিশ্ছিদ্র করতে করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়েছে পর্ষদ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়। এঘটনায় সাবেক গর্ভনর আতিউর রহমানের পদত্যাগের পর পরিচালনা পর্ষদের এটি প্রথম সভা।

সভায় গভর্নর ফজলে কবীর, ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান ছাড়াও উপস্থিত ছিলেন, পর্ষদের নতুন সদস্য জামাল উদ্দিন, রুশিদান ইসলাম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব মাহবুব আহমেদ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ।

সভা শেষে জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের তদন্ত সঠিক পথে আছে। রিজার্ভ চুরির বিষয়ে গৃহীত পদেক্ষেপ সর্ম্পকে সবাইকে আনুষ্ঠানিক অবহিত করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাল উদ্দিন বলেন, রিজার্ভ চুরি নিয়ে তদন্ত সঠিক পথে এগুচ্ছে। অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে পর্ষদ সন্তুষ্ট বলেও মত দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..