× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

১০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে আইরিশ মেয়েরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৯ রান। দলীয় ২৪ রানের মাথায় রুমানা আহমেদের বলে আউট হয়ে ফিরে গেছেন শিলিংটন (১২)। এরপর ২৯ রানের মাথায় নাহিদা আক্তারের বলে আউট হয়েছেন কিম গার্থ (২)।

ব্যাট হাতে রুমানা আহমেদ ৩৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। দলীয় সর্বোচ্চ ৪১ রান আসে নিগার সুলতানার ব্যাট থেকে। তৃতীয় উইকেট জুটিতে তিনি রুমানার সঙ্গে ৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশকে টেনে তোলেন। বাংলাদেশের যে তিনটি উইকেটের পতন ঘটেছে তার তিনটিই নিয়েছেন আয়ারল্যান্ডের বোলার চিয়ারা মেটকাফে।

ব্যাট করেতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান সংগ্রহ করেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। এরপর আয়ারল্যান্ডের বোলার মেটকাফের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শারমিন আক্তার (৯)। পরের বলেই লতা মণ্ডলকে (০) সাজঘরে ফেরান তিনি। তৃতীয় উইকেট জুটিতে নিগার ও রুমানা মিলে ৭৪ রান সংগ্রহ করেন। কিন্তু দলীয় ৯৫ রানের মাথায় সেই মেটকাফের বলেই আউট হন নিগার সুলতানা। এরপর বাকি সময়ে আর কোনো উইকেট না হারিয়েই ইনিংস শেষ করে বাংলাদেশের মেয়েরা।

ইতিমধ্যে বাংলাদেশ ও আয়ারল্যান্ড বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তারপরও মর্যাদার লড়াই হিসেবে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জয় পাবে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিবে।

উভয় দলই গ্রুপপর্বে দাপট দেখিয়ে সেমিফাইনালে ওঠে। সেখানেও তাদের দাপট অব্যাহত থাকে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ কম রান করেও ৩১ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আয়ারল্যান্ড। তাই আজকের ম্যাচটি এক প্রকার শক্তিমত্তা প্রদর্শনের ম্যাচও।

এই পর্যায়ে এসে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের স্কোয়াড : জাহানারা আলম*, সালমা খাতুন, নিগার সুলতানা, শারমিন আক্তার, লতা মণ্ডল, রুমানা আহমেদ, ফারজানা হক, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি ও খাতিজাতুল কুবরা।


এ ক্যটাগরির আরো খবর..