× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

নিউজ ডেস্ক

বাংলাদেশ- নেপাল যৌথ বিশেষজ্ঞ কমিটির ৬ষ্ঠ সভার প্রথম দিন ফলপ্রসূভাবে সম্পন্ন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
Bangladesh-Nepal Joint Expert Committee

নেপাল সরকার এর উদ্যোগে Bangladesh-Nepal Joint Expert Committee (JEC) এর দুই দিনব্যাপী ৬ষ্ঠ সভার আজ প্রথম দিন ফলপ্রসূভাবে সম্পন্ন হয়েছে।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে হোটেল এভারেস্টে অনুষ্ঠিত সভায় দশ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। সভায় নেপালের পক্ষে নেপালের Water and Energy Commission এর সেক্রেটারি Ram Krishna Tiwari অংশগ্রহণ করেন।

সভার মূল উদ্দেশ্য হলো পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বন্যায় ক্ষয়ক্ষতি প্রশমিত করার বিষয়ে যৌথ অধ্যয়ন, গবেষণা ও তদন্ত পরিচালনা করা। বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে গঠিত এই কমিটি দক্ষিণ এশিয়ার বন্যা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশের প্রতিনিধিদলে আরো ছিলেন অতিরিক্ত সচিব মিজানুর রহমান, যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, উপসচিব তৌফিকুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম ভূইয়া, উপ-পরিচালক মোঃ মাশহুদুল কবীর, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) শ্যামল চন্দ্র দাশ, সিনিয়র সহকারী সচিব এসএম আজহারুল ইসলাম, যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ রিয়াদুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।


এ ক্যটাগরির আরো খবর..