× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক

বাংলাদেশ নিউট্রিশন আ্যক্টিভিটি মধুখালীতে ওয়াশ বিষয়ক কর্মশালা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ নিউট্রিশন আ্যক্টিভিটি মধুখালীতে ওয়াশ বিষয়ক কর্মশালা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্টারপ্রাইজ (আইডিই)র আয়োজনে এবং মধুখালী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ নিউট্রিশন আ্যক্টিভিটি উপজেলা পর্যায়ে সরকারী-বেসরকারী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে ওয়াশ বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল মোঃ রফিকুল ইসলাম উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্টারপ্রাইজ (আইডিই)র মার্কেটিং কর্মকর্তা মোঃ আজমত আলী ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্টারপ্রাইজ (আইডিই)র ফিল্ড টিম লিডার মোঃ মাসুম হোসেন। ওয়াশ কর্মশালায় বিভিন্ন দপ্তর প্রধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সেনেটারী ব্যবসায়ী গণ অংশ নেন ।


এ ক্যটাগরির আরো খবর..