× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ঋণ চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে ৪৬তম ইয়েন লোন প্যাকেজ ২য় ব্যাচ এর আওতায় আজ ২৭ জুন ২০২৫ তারিখ ‘Construction of Dual Gauge Double Line Between Joydebpur-Ishurdi Section Project (I)’ শীর্ষক প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী ঋণচুক্তি স্বাক্ষর করেন। জাপান সরকারের পক্ষে বাংলাদেশস্থ জাইকা অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ Mr. ICHIGUCHI Tomohide ঋণচুক্তি স্বাক্ষর করেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভা কক্ষে উক্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ঋণচুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে মোট ৯২,০৭৭ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টার জাপান সফরকালে গত ৩০ মে ২০২৫ তারিখ জাপানের টোকিওতে প্রকল্পটির ঋণের জন্য বিনিময় নোট স্বাক্ষরিত হয়েছে।

২.০ জয়দেবপুর-ঈশ্বরদীর মধ্যে বিদ্যমান রেলপথের ডবল ট্র্যাকিং এর মাধ্যমে রেলপথের সক্ষমতা বৃদ্ধি ও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১৬২ কি.মি. ডুয়েল গেজ মেইন লাইন, ২৫ কি.মি. লুপ ও সাইডিং লাইন, ১১ কি.মি. বিদ্যমান লাইন পুনঃনির্মাণ, ৩টি নতুন স্টেশন নির্মাণসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ করা হবে। প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করবে। ইতিপূর্বে প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য জাপান সরকারের সঙ্গে ৪,২২৮ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার) এর ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ১ম tranche এর জন্য জাইকা ৯২,০৭৭ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ প্রদান করবে। উক্ত প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণ কাজের জন্য ২.০০%, পরামর্শক সেবার জন্য ০.৬৫% এবং Front End Fee (এককালীন) ০.২০%। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

৩.০     দ্বি-পাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন, পল্লী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নসহ অন্যান্য খাতের প্রকল্পে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে অদ্যাবধি জাপান সরকার কর্তৃক ৩৩.৬২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..