বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে

চীন বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন  অংশীদার এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। আগামীতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে। জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ ৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরিচয় পত্র পেশ করার সময় তিনি এসব কথা বলেন।

এসময় রাষ্ট্রপতি করোনা মোকাবেলায় সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহযোগিতার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি।

তিনি আশা করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে দ্রুত সম্মানের সাথে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সে ব্যাপারে চীন জোরালো ভূমিকা রাখবে।
সাক্ষাৎকালে চীনের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন ।

এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।