× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

নিউজ ডেস্ক

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জমিয়তে ইসলাম বাংলাদেশের আলোচনা

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জমিয়তে ইসলাম বাংলাদেশের আলোচনা

নির্বাচন কমিশন গঠন বিষয়ে আজ রাষ্ট্রপতি মোঃ  আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলের চেয়ারম্যান মাওলানা এ এ মান্নান ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের

সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয়।

বঙ্গভবনে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অপরিহার্য।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এজন্য জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।

আলোচনাকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি গ্রহণযোগ্য  নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ  তাদের প্রস্তাবনা পেশ করে। ইসলামী ফ্রন্টের প্রতিনিধিরা নির্বাচনকালীন  নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের সহযোগিতা নিশ্চিত করারও প্রস্তাব দেন।

প্রতিনিধিদল নির্বাচনকালীন নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের সহযোগিতা নিশ্চিত করা এবং স্বরাষ্ট্র, জনপ্রশাসন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার প্রস্তাব দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..