× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে শুরু হয়েছে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

হোসাইন ইকবাল, স্পেন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে প্রতিবারের মতো শুরু হয়েছে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯। উদ্বোধনী খেলায় গত তিন বারের চ্যাম্পিয়ন  ঢাকা ফ্রুতাস স্পোর্টিং ক্লাবকে ৩২ রানে হারিয়ে জয়লাভ করে  ব্রাক্ষণবাড়িয়া স্পোটিং ক্লাব ।

রাজধানী মাদ্রিদের এল কাসেল পার্ক ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও স্পেন আওয়ামীলীগের আহবায়ক এস আর আই রবিন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েত করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় ঝাকজমকপুর্ন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ক্রীড়া সম্পাদক মোঃ শায়েক মিয়া।

স্পেন

অনুষ্ঠানের আয়োজকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া,অর্থ সম্পাদক আবুল হাসেম (মেম্বার), সহ সাংগঠনিক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক আবু বক্কর, সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামীম, সুমন হাওলাদার, সহ সংস্কিতিক সম্পাদক হানিফ মিয়াজী, সদস্য আব্দুল মজীদ সুজন,সহ প্রচার সম্পাদক আমির হুসেন,সদস্য সুজন মুন্সী।

খেলার মাঠে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক কবির আল মাহমুদ ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মুমিনুল ইসলাম স্বাধীন, কমিউনিটি নেতা একরামুজ্জামান কিরণ,ঢাকা জেলা এসোসিয়েশন সাধারণ সম্পাদক মাসুদূর রহমান, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম , স্পেনের মাদ্রিদে প্রবাসী ফরিদপুর বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তুতা কাজী, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ সামাদ ও আরজু মিয়া, আবিদুর রাহমান জসীমসহ আর অনেক।

এসময় বক্তারা বলেন প্রবাসের তরুণ যুব সমাজের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে ,কেননা যে সময়ে স্কুল-কলেজে থাকার কথা ,সেই সময় মাঠে  ক্রিকেট-ফুটবলে মত্ত থাকার কথা , তাঁরা প্রবাসে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি। এই দামাল ছেলেরা প্রবাসের জীবন জীবিকার ফাঁকে শরীরচর্চা মাধ্যমে নিজেদের চর্চা করছে। তরুণ যুব সমাজের পাশে থেকে আগামী দিনের  পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন |

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক বলেন, ব্রিটেনের পরেই স্পেন হবে বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি। স্পেনের ক্রিকেটের ব্যাপকতা বাড়াতেই এমন আয়োজন। টুর্নামেন্টে উপস্থিত স্পেন প্রবাসীরা মনে করেন এ রকম আয়োজন স্পেনে বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী ও ঐকবদ্ধ করতে ভূমিকা রাখবে।

টুর্নামেন্ট সফল করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর সকলের সহযোগিতা কামনা করে আশা প্রকাশ করেন, ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসবেন, খেলবেন ও প্রিয় দলকে সমর্থন করবেন।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে টাইগার মাদ্রিদ, ভিল্লাভের্দে আলতো স্পোটিং ক্লাব, মাদ্রিদ ইউনাইটেড, শাহজালাল স্পোটিং ক্লাব সিলেট, হবিগঞ্জ ইয়ং ষ্টার স্পোটিং ক্লাব,ব্রাক্ষণবাড়িয়া স্পোটিং ক্লাব,ঢাকা ফ্রুটাস ক্লাব ও ব্রাক্ষণবাড়িয়া স্পোটিং ক্লাব বি।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট আটটি টিম অংশগ্রহণ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার টিম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।


এ ক্যটাগরির আরো খবর..