× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পিআইডি

বাংলাদেশ অফশোর রাউন্ড-২০২৪ নিয়ে প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০২৪
বাংলাদেশ অফশোর রাউন্ড

বাংলাদেশ অফশোর রাউন্ড-২০২৪ নিয়ে প্রচারণামূলক সেমিনার পেট্রোবাংলার উদ্যোগে আজ সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম; বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মু: জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, এবারের উৎপাদন বণ্টন চুক্তি ও বিডিং ডকুমেন্ট খুবই আকর্ষণীয়। মাল্টি ক্লাইয়েন্ট সার্ভের জন্যও তারা ভালো তথ্য পাবে। এছাড়া এই এলাকা শান্ত ও দ্বন্দ্বহীন। প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বিনিয়োগের জন্য উত্তম। এ সময় তিনি বৈশ্বিক উষ্ণতা ও কার্বন ইমিশনের বিষয়টিও আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ৯টি ব্লক নিয়ে এবারের বিডিং রাউন্ডটি বিডারদের কাছে আকর্ষণীয় করার উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে শর্তসমূহ বিডারদের অনুকূলে। স্বচ্ছতা নিশ্চিত, টেকসই ও সততার সাথে করা হয়েছে; যা তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের জন্য জ্বালানির চাহিদা উত্তরোত্তর বাড়ছে। গ্যাসের চাহিদা পূরণে সম্মিলিত ও সমন্বিতভাবে এই বিডিং কার্যক্রম দ্রুততার সাথে ও স্বচ্ছতার সাথে শেষ করতে হবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ অফশোর বিডিং রাউন্ড-২০২৪ ঘোষণা করা হয়েছে। সেখানে বিডিং জমা দেয়ার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪। একটি প্রিভিও মিটিং হবে ১০ জুন ২০২৪ তারিখে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার (Eric M Walker) ও যুক্তরাজ্যের টিজিএম কোম্পানির সিনিয়র জিওলজিস্ট এলিজাবেথ গিলবার্ড (Elisabeth Gilbard) বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..