× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

বাংলাদেশে সফরের ক্ষেত্রে ফের আমেরিকার অ্যাডভাইজারি জারি

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অ্যাডভাইজারি জারি

মার্কিন নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সর্তকতা তথা অ্যাডভাইজারি জারি করেছে যুক্তরাষ্ট্র। যেখানে বলা হয়েছে যে অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে, মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত।

সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান পার্বত্য জেলা (সম্মিলিতভাবে পার্বত্য চট্টগ্রাম নামে পরিচিত) সফর না করার জন্য আমেরিকা ট্রাভেল অ্যাডভাইজারির মাধ্যমে তার নাগরিকদের সতর্ক করেছেন।

এদিকে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে।

অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে, এইসব অঞ্চলে অপহরণের ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে ঘরোয়া বা পারিবারিক বিরোধের কারণে অপহরণ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে তাঁদেরকে অপহরণ করার মতো বিষয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং রাজনৈতিক হিংসাত্মক ঘটনাও ওইসব অঞ্চলে ভ্রমণকারী পর্যটকদের জন্য অতিরিক্ত হুমকি তৈরি কতে পারেন। কারণ, ইতিমধ্যেই কিছু স্থানে আইইডি বিস্ফোরণ এবং সক্রিয় গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

মার্কিন সরকারি কর্মীদের ক্ষেত্রে সফরে নিষেধাজ্ঞা: ওই অ্যাডভাইজারিতে আরও বলা হয়েছে যে, “যদি আপনারা ওই এলাকাগুলিতে সফরের পরিকল্পনা করেন সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা অফিস থেকে পূর্বনুমতি নিতে হবে। ঝুঁকির কারণে, বাংলাদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের ওই অঞ্চলে ভ্রমণ তথা সফর নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকার বাইরে সফরেও নিষেধাজ্ঞা জারি: অ্যাডভাইজারি অনুসারে, ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের ঢাকার কূটনৈতিক অঞ্চলের বাইরে অপ্রয়োজনীয় সফরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানানো হয়েছে যে, এই সফর নিষেধাজ্ঞা, পরিকাঠামোর অভাব এবং সরকারের জরুরি প্রতিক্রিয়া সংস্থানের অভাবের কারণে বাংলাদেশে, বিশেষ করে ঢাকার বাইরে মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের সীমিত ক্ষমতা থাকতে পারে।

অ্যাডভাইজারিতে জানানো হয়েছে যে, সফরকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারির মতো ছোটখাটো অপরাধের ব্যাপারে সতর্ক থাকা উচিত। এছাড়াও, বাংলাদেশের প্রধান শহরগুলিতে ডাকাতি, চুরি, হামলা এবং অবৈধ মাদক পাচার সবচেয়ে সাধারণ অপরাধমূলক কার্যকলাপ হিসেবে বিবেচিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..