× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে রাশিয়া

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান

বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া শক্ত অবস্থান নেবে। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অবৈধ নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে এসব নিষেধাজ্ঞা আমলে নেয় না রাশিয়া। রাশিয়া শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া নিষেধাজ্ঞা আমলে নেয়। বাংলাদেশেও যে কোনো নিষেধাজ্ঞার বিরদ্ধে রাশিয়া অবস্থান নেবে। বলেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ছাড়াই বাংলাদেশ সরকার দেশের সংবিধান অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মনে করে রাশিয়া।

কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে তা স্পস্ট করেছেন। রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা ওই ব্রিফিংয়ে স্পস্ট করে উল্লেখ করেছেন- যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক করার কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন।

পশ্চিমাদের সমালোচনা করে আলেক্সান্ডার মান্টিটস্কি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা সরব থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দ্বিচারি ভূমিকা নিয়েছে। তারা অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ১৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।


এ ক্যটাগরির আরো খবর..