× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশে প্রথম যৌগিক চিকিৎসা কেন্দ্রে ফ্রি যোগ সেমিনার অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
ফ্রি যোগ সেমিনার

বাংলাদেশে রাজধানী ঢাকাতে এই প্রথম চালু হয়েছে যৌগিক হস্‌পিটাল। আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এন্ড যৌগিক চিকিৎসা কেন্দ্রে এই সেবামূলক কার্যক্রমের আজ ছিল প্রথম সেমিনার। যৌগিক চিকিৎসা পদ্ধতি একদিকে রোগ নিরাময় করে আবার ভাবী রোগের আক্রমণ থেকে প্রতিরোধও করে। বলেছেন পরিচালক যোগী পিকেবি প্রকাশ(প্রমিথিয়াস চৌধুরী)।

আজ ১০ অক্টোবর শনিবার সকাল ৮টায় রাজধানী ঢাকার গুলিস্তানের পাশে কাপ্তান বাজারে আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এন্ড যৌগিক চিকিৎসা আয়োজিত ঔষধ নির্ভরে পরাধীন যোগানুশীলনে হোন স্বাধীন শীর্ষক যৌগিক চিকিৎসা বিষয়ক যোগ সেমিনারে তিনি এসব কথা বলেন।

দ্যা নিউজের বার্তা সম্পাদক রাই কিশোরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশস্থ ভারত সেবাশ্রম ঢাকার অধ্যক্ষ স্বামী সঙ্গীতানন্দ মহারাজ এবং সোনালী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক পরিতোষ কুমার তরুয়া

যোগী পিকেবি প্রকাশ বলেন, যৌগিক আসন, মুদ্রা ও প্রাণায়াম অভ্যাসে স্নায়ু, পেশী, ধমনী, গ্রন্থি, হৃদপিণ্ড,ফুস্‌ফুস্‌, অগ্নাশয়, যকৃত, পাকস্থলী প্রভৃতি দেহপরিচালক যন্ত্রগুলি এমন সবল ও প্রাণবাণ হয় কোন রোগবিষ বা কোন রোগ জীবাণু দেহে প্রবেশ করেও বৃদ্ধি পাওয়ার সুযোগ পায় না। একারনেই এই চিকিৎসা পদ্ধতি সমগ্র চিকিৎসা প্রণালীর শীর্ষ স্থানে অধিষ্ঠিত।

আরও বক্তব্য রাখেন ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যোগ প্রশিক্ষক দেবব্রত নাথ জুয়েল, পাতঞ্জল যোগ সংঘ এর সংগঠক ও যোগ প্রশিক্ষক দেবব্রত সরকার(দেবু),  জাগো আর্ট সেন্টার এর যোগ প্রশিক্ষক এম আর আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বসু, মহানগর পূজা কমিটির অন্যতম সদস্য ডাঃ মনোরঞ্জন মজুমদার ও অন্যান্য অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন, ওয়ারী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রিপন, ওয়ারী থানা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী শিপন, কাপ্তান বাজার ইউনিট আওয়ামীলীগের সভাপতি মোঃ আহসানুল হক(কানন), স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সুনীল বিশ্বাস, দ্যা নিউজের ফটোসাংবাদিক শওকত হোসেন জনী, দ্যা নিউজের বিশেষ প্রতিবেদক মোঃ আমির সোহেল প্রমূখ।

উল্লেখ্য, রেজিস্ট্রিকৃত সংস্থার অধীনে আনন্দম ইনস্টিটিউট অব যোগ এন্ড যৌগিক হস্‌পিটাল প্রতিষ্ঠিত। এই হাসপাতালে ৬ টি কেবিন ও ৮টি সাধারণ বেড রয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদেখা ও রোগপ্রশমক যৌগিকক্রিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০:০০মিনিট থেকে ৫:০০টা পর্যন্ত চিকিৎসা সেবা চলছে। এছাড়াও রয়েছে সুস্থ্য থাকতে সকল মানুষের জন্য নিয়মিত যোগাভ্যাসের ব্যবস্থা।

বাংলাদেশে এই প্রথম প্রাতিষ্ঠানিক যোগ শিক্ষার কোর্স শুরু হবে। জানুয়ারী মাস থেকে যোগ সার্টিফিকেট কোর্স (শর্ট), যোগ সার্টিফিকেট কোর্স ও যোগ ডিপ্লোমা কোর্স এ ক্লাস শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..