× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটা বড় সুযোগ তৈরি হয়েছে -অধ্যাপক আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের একটা বড় সুযোগ তৈরি হয়েছে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংবিধান সংস্কার কমিশন থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেওয়া হয়েছিলো। এর মধ্যে কিছু কিছু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধীদলীয় প্রতিনিধির সভাপতিত্বের কারণে নির্বাহী বিভাগের ক্ষমতার ওপর এক ধরনের চেক এন্ড ব্যালেন্স নিশ্চিত করা যাবে। এছাড়া, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করার বিষয়েও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ জাতীয় ঐকমত্য কমিশনের এক সাংবাদিক সম্মেলনে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধিকাংশ রাজনৈতিক দল প্রধানমন্ত্রী একইসাথে দলীয় প্রধান না হওয়ার পক্ষে অবস্থান করেছে, যা বাস্তবায়িত হলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে। কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়ে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে না। স্থানীয় শাসন ব্যবস্থায় জাতীয় সংসদ সদস্যদের প্রভাব আইনত বৈধ নয় উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি বলেন, এ বিষয়ে আদালতের একটা রায়ও আছে। যেভাবে স্থানীয় পর্যায়ের কার্যক্রমে জাতীয় সংসদের সদস্যগণ যুক্ত থাকেন, সেটা তাদের থাকার কথাও নয়। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে স্থানীয় সরকার ব্যবস্থায় সাংসদদের প্রভাব নিয়ন্ত্রণের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে।

যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অব ডিসেন্ট আছে জাতীয় সনদ চূড়ান্তকরণের পর তার ভবিষ্যত কী হবে জানতে চাওয়া সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, এ ধরনের পরিস্থিতিতে বৈশ্বিক অবস্থা ও বাস্তব অভিজ্ঞতা কী এবং কী প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করলে নোট অব ডিসেন্ট গুরুত্ববহ হবে তা জানতে বিশেষজ্ঞগণের মতামত নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে সকল রাজনৈতিক দল যখন ঐকমত্যে পৌঁছেছে তার গুরুত্বও বিবেচনা করতে হবে।

রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনায় ৬২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ২০টি বিষয়ের মধ্যে ১১টি বিষয়ে কোনো ধরনের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না, বাকি ৯টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ সিদ্ধান্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..