× Banner
সর্বশেষ
পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   বাংলাদেশের সঙ্গে সংসদীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপালের স্পিকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাজেটে শুল্ক বৃদ্ধি: বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধের পথে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী

বাংলাদেশের ক্রিকেটে সর্বাধিক রান শাকিব আল হাসানের

admin
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

তামিম ইকবালকে পিছনে ফেলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে এখন সবচেয়ে বেশি রান অল-রাউন্ডারের শাকিব আল হাসানের দখলে। আর শনিবার শাকিবের ব্যাটেই ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। বাংলাদেশ দলনায়কের ব্যাট থেকে এল ৪৫ বলে বিধ্বংসী ৭০ রানের ইনিংস।

জিম্বাবোয়ে ছিটকে যাওয়ায় আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল আগামী মঙ্গলবার মেগা ফাইনালে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। অর্থাৎ ফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল দু’দলের কাছে মহড়া। ফাইনালের মহড়া ম্যাচে শনিবার চট্টগ্রামে টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মূলত দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ২৯ ও হাসরাতুল্লাহ জাজাইয়ের ৪৭ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট খুঁইয়ে বসে বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর ৫৮ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু ২৬ রানে মুশফিকুর ফিরতেই উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এযাত্রায় দলনায়কের সঙ্গে দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেককে সঙ্গে নিয়েই ৬ বল বাকি থাকতে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শাকিব। দলনায়কের ৪৫ বলে ৭০ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ১টি ছয়ে। ১৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

এদিন ব্যাট হাতে ৬০ রান করতেই এই ফর্ম্যাটে তামিম ইকবালকে টপকে দেশের সর্বাধিক রান সংগ্রকারী হন শাকিব। তামিমের ১,৫৫৬ রান টপকে শাকিবের সংগ্রহ এখন ১,৫৬৭ রান। ব্যাট হাতে ৭০ রানের পাশাপাশি বল হাতেও ১টি উইকেন নেন শাকিব। উল্লেখ্য, ৯২ উইকেট নিয়ে টি-২০’তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিও শাকিব।


এ ক্যটাগরির আরো খবর..