বাংলাদেশী ২ টাকার নোট ভারতে বেশী মুল্যে বিক্রি

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট থেকে ২৬ হাজার বাংলাদেশী টাকা সহ এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বিজিবি তাকে আটক করে। আটকৃত পাসপোর্টযাত্রী নাসিম উদ্দিন ভারতের  উত্তর ২৪ পরগনা জেলার ইকবাল পুর গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নং এম ২০২৫৬৯৫।

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় এক ভারতীয় নাগরীক বাংলাদেশী টাকা নিয়ে ভারতে যাচ্ছে। পরে ভারতীয় নাগরিগকে আটক করে  বেনাপোল ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার কাছে বাংলাদেশী ২ টাকার নোটের ২৬ হাজার টাকা পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বেনাপোল চেকপোষ্টের একটি সুত্র জানায় বাংলাদেশী ২ টাকার নতুন নোট ভারতে বেশী টাকায় বিক্রি হয়। প্রতি হাজার বাংলাদেশী ২ টাকার নোট ভারতীয় টাকার এক হাজার পাঁচশত টাকায় বিক্রি হয়।

পাসপোর্ট যাত্রী নাসিম জানায় আমি অন্য এক ব্যাক্তির  টাকা নিয়ে  কোলকাতা যাচ্ছি। সে আমাকে টাকা নিয়ে গেলে আমাকে একটি পারিশ্রমিক দিবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।