× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতে শিক্ষাবৃত্তির আবেদন ২০ জানুয়ারি পর্যন্ত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে ভারত। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) এই শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে।

ভারতীয় হাই কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এই শিক্ষাবৃত্তির আওতায় চিকিৎসা বিষয় ছাড়া অন্য সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা করা যাবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের জন্য স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে (চিকিৎসা শাস্ত্র ছাড়া) বিভিন্ন কোর্সে পড়াশোনা করার জন্য নিম্নলিখিত বৃত্তি স্কিমগুলো দেয়া হচ্ছে-

১. বাংলাদেশ বৃত্তি স্কিম (প্রকৌশলসহ স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি বা পোস্ট ডক্টরাল কোর্সের জন্য);

২. ভারত বৃত্তি স্কিম (প্রকৌশল ছাড়া স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি/পোস্ট ডক্টরাল কোর্সের জন্য)।

হাই কমিশন আরো জানিয়েছে, বৃত্তি পেতে ইচ্ছুক প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং সদ্য শেষ হওয়া পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ এর মধ্যে ৩ থাকতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংকঃ  http://www.iccr.gov.in

যারা বিই/বি টেক কোর্সের জন্য আবেদন করবেন তাদের স্কুল-কলেজের পাঠ্যসূচীতে অবশ্যই পদার্থবিদ্যা, গণিত ও রসায়ন অন্তর্ভুক্ত থাকতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স অবশ্যই জুলাই, ২০১৮ এর মধ্যে ১৮ বছর হতে হবে। সব শিক্ষার্থীকে হোস্টেলে থাকতে হবে। পরিবার ও স্বাস্থ্যসংক্রান্ত কারণ ছাড়া বাইরে অবস্থান করা যাবে না।

অনলাইনে আবেদন জমা দেয়ার শেষ সময় আগামী ২০ জানুয়ারি, শনিবার বিকেল ৫টা। প্রার্থীদের ৩০ মিনিটের ইংরেজিতে দক্ষতা যাচাইয়ে অংশ নিতে হবে।

উল্লেখ্য, ভারত সরকার এ পর্যন্ত প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিককে আইসিসিআর শিক্ষাবৃত্তি দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..