× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ৭৫ শতাংশ কমালো চীন

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
ভিসা ফি ৭৫ শতাংশ কমালো চীন

মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চীনে যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ৭৫ শতাংশ কমানো হয়েছে। আগামী ১১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিসা ফি সমন্বয় করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঢাকায় চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি পাসপোর্টধারীদের চীনে একবারে প্রবেশে আবেদনের জন্য ভিসা হবে ২ হাজার ৪০০ টাকা। এ ক্ষেত্রে আবেদনের পর চতুর্থ কর্মদিবসে ভিসা পাওয়া যাবে। আবেদনের পর তৃতীয় কর্মদিবসে ভিসা পেতে খরচ পড়বে ৫ হাজার ১০০ টাকা এবং দ্বিতীয় কর্মদিবসে ভিসা পেতে খরচ পড়বে ৬ হাজার ৪০০ টাকা।

একইভাবে চীনে ডাবল এন্ট্রি ভিসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভিসা আবেদন ফি হবে ৩  হাজার ৬০০ টাকা (চতুর্থ কর্মদিবসে ডেলিভারি), ৬  হাজার ৩০০ টাকা (তৃতীয় কর্মদিবসে ডেলিভারি) ও ৬  হাজার ৬০০ টাকা (দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি)।

একাধিকবার চীনে প্রবেশের ক্ষেত্রে ৬ মাসের বেশি মেয়াদি ভিসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ফি হবে ৬ হাজার ৮০০ টাকা (চতুর্থ কর্মদিবসে ডেলিভারি), সাড়ে ৭  হাজার টাকা (তৃতীয় কর্মদিবসে ডেলিভারি) ও ৮  হাজার ৮০০ টাকা (দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি)।

একাধিকবার চীনে প্রবেশের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ১২ থেকে ২৪ মাস মেয়াদি চীনা ভিসার ফি হবে ৭ হাজার ২০০ টাকা (চতুর্থ কর্মদিবসে ডেলিভারি), ৯ হাজার ৯০০ টাকা (তৃতীয় কর্মদিবসে ডেলিভারি) ও ১১ হাজার ২০০ টাকা (দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারি)।

বাংলাদেশে চীনা দূতাবাসে আমেরিকান পাসপোর্টধারীদের ভিসা আবেদন ফি হবে আবেদনের চতুর্থ কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৫ হাজার ৯০০ টাকা, তৃতীয় কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৮ হাজার ৬০০ টাকা ও দ্বিতীয় কর্মদিবসে ডেলিভারির ক্ষেত্রে ১৯ হাজার ৯০০ টাকা।

তবে আমেরিকান পাসপোর্টধারী সাংবাদিকদের চীনা ভিসা ফি আরও বেশি। চতুর্থ কর্মদিবসে ভিসা পেতে ১৯ হাজার ৫০০ টাকা, তৃতীয় কর্মদিবসে ভিসা পেতে ২২ হাজার ২০০ টাকা ও দ্বিতীয় কর্মদিবসে ভিসা পেতে ২৩ হাজার ৫০০ টাকা দিতে আমেরিকান পাসপোর্টধারী সাংবাদিকদের।

বাংলাদেশে কানাডার পাসপোর্টধারীদের চীনা ভিসা আবেদনের জন্য গুনতে হবে ৬ হাজার ৩০০ থেকে ১০ হাজার ৩০০ টাকা। রাশিয়ার পাসপোর্টধারীদের ঢাকায় চীনা ভিসা আবেদনের ফি চার হাজার ৩০০ থেকে ১২ হাজার টাকা।

এর বাইরে অন্য কোনো দেশের পাসপোর্টধারীদের জন্য চীনের ভিসা আবেদন ফি হবে ৩ হাজার থেকে ৭ হাজার (সিঙ্গেল এন্ট্রি)।

দুইবার চীনে প্রবেশের ক্ষেত্রে ফি হবে সাড়ে ৪  হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা। ৬  মাসের বেশি মেয়াদে ভিসা ফি হবে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা। ১২ থেকে ২৪ মাস মেয়াদি ভিসার ক্ষেত্রে ফি হবে ৯ হাজার থেকে ১৩ হাজার টাকা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো ভিসা ফি বর্তমান হারের ৭৫ শতাংশে নামিয়ে আনছে। কোভিড মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ার পর মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে চীনে  যাতায়াতের সুবিধার্থে ভিসা ফি কমানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..