বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা ইউক্রেইন থেকে মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, নাবিকরা রোমানিয়া প্রবেশ করেছেন। তাদের দেশে ফেরানো হবে।

শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

উল্লেখ, ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল বিএসসির মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ভারতের মুম্বাই থেকে যাত্রা শুরু করে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।