× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

নওগাঁ প্রতিনিধিঃ  জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ রোববার ভোর ৫টার দিকে বিএসএফের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা আবদুস সামাদ বাবু (২০) নামের ওই ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কলমুডাঙ্গা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সানোয়ার হোসেন।

আবদুস সামাদ উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের বাসিন্দা।

নায়েক সুবেদার সানোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে আবদুস সামাদসহ ১০-১২ জনের একটি দল ভারতে গরু আনতে যান। ভোর ৫টার দিকে তাঁরা গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের টহল দল তাঁদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও আবদুস সামাদ বিএসএফের হাতে ধরা পড়েন।

নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির খান জানান, এ ব্যাপারে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..