× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

ডেস্ক

বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে -মির্জা ফখরুল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র

বিগত সরকারের আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে, যা ১৫ বছরের হিসাবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান প্রজন্ম গত তিন টার্মে (মেয়াদে) ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা, এ কেমন রাজনীতি, যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি। কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না। ফলে ডেমোক্রেটিক (গণতান্ত্রিক) প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধিতা করি।

স্মৃতিচারণ করে তিনি বলেন, দিনাজপুর সরকারি কলেজ একটি গৌরবময় প্রতিষ্ঠান। এখান থেকে বহু শিক্ষক, অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, সফল ব্যবসায়ী, নেতাকর্মীরা বের হয়ে এসেছি। বের হয়ে এসে এখন সুযোগ এসেছে দেশকে নতুনভাবে গড়ে তোলার।

সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..