× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী- খায়রুজ্জামান লিটন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
k liton

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত লেখক সম্মাননা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কবিতা, ইতিহাস/গবেষণা, গল্প-উপন্যাস, অনুবাদ, শিশু সাহিত্য ও ভ্রমণ/ বিজ্ঞাপন ক্যাটাগরিতে শতাধিক লেখককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত লেখকদের হাতে ক্রেস্ট, উত্তরীয়, সনদপত্র ও সম্মানী তুলে দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। আমরা দেখি তিনি বিদেশে কোন সফরে গেলে সেখান থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। নানা ঝুঁকির মধ্যে থেকেও আপোসহীনভাবে কাজ করে যান তারা। এটি সত্যিই প্রশংসনীয়। আর সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে মনে করা হয়। সংবাদপত্রের কারণে একেবারে তৃণমূল পর্যায়ের খবর আমরা জানতে পারি। কোথায় কী ঘটছে, কোথায় কী হচ্ছে, কী হওয়া উচিত-সব কিছুই আমরা জানতে পারি।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।


এ ক্যটাগরির আরো খবর..