× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

বর্ষসেরা মেসি

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোকে হটিয়ে দিলেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান-এর বিশেষজ্ঞদের ভোটে গত বছরের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো। এ বছর সেখানে শীর্ষে আছেন বার্সেলোনার ফরোয়ার্ড মেসি।

সেরা চারে মেসির সঙ্গে বার্সেলোনার আরো দুই খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। গত বছরের সেরা রোনালদো নেমে গেছেন দ্বিতীয় স্থানে। আর বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা নেইমার ও লুইস সুয়ারেজ আছেন যথাক্রমে তিন ও চার নম্বর স্থানে।

৪৯টি দেশ থেকে ১২৩ জন ফুটবল বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি প্যানেল বছরের সেরা ১০০ খেলোয়াড় বেছে নেয়। বিশেষজ্ঞ প্যানেলের ৯১ জন সদস্য মেসিকে তালিকার শীর্ষে রাখেন। সব মিলিয়ে ৪ হাজার ৮৭৩ পয়েন্ট পান আর্জেন্টিনার এই ক্ষুদে জাদুকর।

গত বছরের সেরা রোনালদো পান ৪ হাজার ৬২০ পয়েন্ট। প্যানেলের মাত্র ৮ জন সদস্য রোনালদোকে তাদের তালিকার শীর্ষে রাখেন। আর তিনে থাকা নেইমার ৪ হাজার ৫৮২ পয়েন্ট ও চতুর্থ স্থানে থাকা সুয়ারেজ ৪ হাজার ৪৯২ পয়েন্ট পান।

একই ক্লাবে খেলা ৩ জন খেলোয়াড় গার্ডিয়ানের বর্ষসেরার তালিকার সেরা চারে থাকার ঘটনা এটাই প্রথম।

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান।


এ ক্যটাগরির আরো খবর..