× Banner
সর্বশেষ
অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

বর্ধমানে হিন্দুদের বলি প্রথা বন্ধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

বর্ধমান প্রতিনিধি: বর্ধমানের সর্বমঙ্গলা কালী মন্দিরে পশ্চিমবঙ্গ প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে বলি প্রথা বন্ধ হয়ে গেছে।

রবিবার থেকে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরে পশু বলি বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয় বর্ধমান শহরের কালীবাজার মোড়ের বিরহাটা কালী মন্দিরের প্রাণী বলি দেয়ার দীর্ঘ দিনের প্রচলিত প্রথা।

দীর্ঘকাল ধরে চলে আসা এই প্রথা ৬ ডিসেম্বর রবিবার থেকে বন্ধ হওয়ায় অনেকে অখুশি, খুশী মানুষের সংখ্যাটাই সিংহভাগ। তবে যারা এই বলির কাজে নিয়োজিত ছিলেন তাদের চাকরি খোয়ানোর কোনও সম্ভাবনা যে, নেই এদিন তা স্পষ্ট করে দিয়েছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তথা সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্য ডাঃ স্বরূপ দত্ত।

তার কথায়, ‘পশু বলির বদলে ফলমূল বলি হবে। তাই যারা পশু বলির কাজ করতেন তারাই এই কাজ করবেন। কারও চাকরি হারাবে না’।

উল্লেখ্য, ২০০৫ সালে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এবং হিউম্যানিস্টস্‌ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এই বলি প্রথা বন্ধ নিয়ে আন্দোলন করায় বর্ধমান শহরের বেশ কয়েকটি মন্দিরেও বলি বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি এই দুই মন্দিরে পশু বলি বন্ধের বিষয়ে বর্ধমানের জেলাশাসক ডঃ সৌমিত্র মোহন ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন।

এদিন কালীবাজারের বড়মা কালীমন্দিরের কমিটির সঙ্গে বৈঠকে পশু বলি নিয়ে আলোচনাও করেন জেলাশাসক। এই মন্দিরের পুরোহিত দেবাশীষ মুখার্জীর বলেছেন, ‘এদিন সর্বসম্মতভাবে মন্দির কমিটি জেলাশাসকের এই আবেদন মেনে এদিন থেকেই পশু বলি বন্ধে সায় দিয়েছেন। পরিবর্তে তাঁরা ফলমূল বলি দেবেন’। একই মত ব্যক্ত করেছেন সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিত অরুণ ভট্টাচার্যও। তিনিও জানিয়েছেন, মানবিক কারণেই এই কুসংস্কার দূর করার প্রয়োজন ছিল। এদিন জেলাশাসকের আবেদন মেনে পুরোহিতসহ মন্দির কর্তৃপক্ষের অনেকেই এদিন এই মন্দির দু’টিতে পশু বলি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। যদিও, এই দুই মন্দিরে বলিকে কেন্দ্র করে যাদের ব্যবসায়ী স্বার্থ সিদ্ধ হতো তারা সমস্যায় পড়বেন।


এ ক্যটাগরির আরো খবর..