× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

বর্তমান সরকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে -এমপি হাবিব

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০২৩
syleht

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকার মানুষের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার এর আমলে দেশের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে যা অতীত কোন সরকার এর আমলে হয়নি।

তিনি রবিবার (১৪ মে) ৪ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাদেশ্বর মীরগঞ্জ মানিকোনা ফেঞ্চুগঞ্জ সড়ক এর ৬ কিলোমিটার নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, সিলেট সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান।

আরও বক্তব্য রাখেন, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ইন্জিনিয়ার আকাইদ হোসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ১ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহিন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, সিলেট জেলা যুবলীগ নেতা দুলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, উপজেলা তাঁতীলীগের আহবায়ক আতিকুর রহমান মিঠু, যুগ্ম আহবায়ক জাবেদুর রহমান ডেনেস, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..