এয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) আসনে চারজন প্রার্থী মনোনয়য়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার সকালে আগৈলঝাড়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন হাইকোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাডভোকেট কেএম রেজাউল ফিরোজ রিন্টু, উপজেলা বিএনপি’র আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, জেলা উত্তর বিএনপি’র সদস্য শাহ মোহাম্মদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়াা।
এদিকে সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী রাসেল সরদার মেহেদী নিজে দলীয় নতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়াা উপজেলা সেক্রেটারী মো. পারভেজ মিয়াা, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ইমরান, গৌরনদী উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারী মাওলানা মো. এমদাদুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কক হাফেজ মাওলানা আসাদুল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক ডা. মো. মাহাবুবুল ইসলাম নাগরিক ঐক্যের প্রার্থী মো. স্বপন সরদারও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।