× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বরিশাল বোর্ডে এসএসসিতে সেরা পাসের হারে এগিয়ে ভোলা

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

কামরুজ্জামান শাহীনঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে এসএসসিতে সেরা পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ০২ শতাংশ। তবে গত বছর পাসের হারে ভোলা জেলা ছিল সবার তলানিতে। রোববার (৬ মে) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল শেষে এ তথ্য জানা যায়।

এবছর ভোলা জেলায় ১৯৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১৫ হাজার ৬১৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছেলে ৮ হাজার ৬০৪ জন ও মেয়ে ৭ হাজার ১৩ জন। পাস করেছে ১২ হাজার ৯৬৫ জন। যার মধ্যে ছেলে ৭ হাজার ৩৭ ও মেয়ে ৫ হাজার ৯২৮ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। এ জেলার পাসের হার ৮১ দশমিক ৭০ শতাংশ। ১১ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৯ হাজার ১৮২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬১৩ জন ও মেয়ে ৪ হাজার ৫৬৯ জন।

এদিকে, গত বছরের মতো এবারও তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮০ দশমিক ৭২ শতাংশ। ১২ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১০ হাজার ২৫২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬২২ জন ও মেয়ে ৫ হাজার ৬৩০ জন।

চতুর্থ স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। ৩৫ হাজার ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ২৭ হাজার ১১৭ জন। এদের মধ্যে ছেলে ১২ হাজার ৮৭৭ জন ও মেয়ে ১৪ হাজার ২৪০ জন।

পঞ্চম স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার পাসের হার ৭৬ দশমকি ৬২ শতাংশ। ১৯ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১৪ হাজার ২৯৩ জন। এদের মধ্যে ছেলে ৭ হাজার ৪১৭ জন ও মেয়ে ৬ হাজার ৮৭৬ জন।

গত বছর শীর্ষ স্থানে থাকা ঝালকাঠি জেলায় এবার ৬২ দশমিক ২৫ শতাংশ পাসের হারে বরিশাল বোর্ডের সবার শেষ অবস্থানে রয়েছে। এ জেলায় ৯ হাজার ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৫ হাজার ৭১১ জন। এদের মধ্যে ছেলে ২ হাজার ৪৮৫ জন ও মেয়ে ৩ হাজার ২২৬ জন।


এ ক্যটাগরির আরো খবর..