× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

বরিশাল নার্সিং কলেজের তিন শিক্ষকের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, শিক্ষার মানোন্নয়নে গত মে মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তারা অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তাদের দাবি পূরন না হওয়ায় তারা কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ‎গত ৬ মে চার দফার যৌক্তিক দাবিতে সারাদেশের সকল নার্সিং কলেজের সাথে একাত্মতা রেখে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রত্যক্ষ মদদ দাতা, বহিরাগতদের ডেকে এনে শিক্ষার্থীদের লাঞ্ছনা, হেনস্তা ও হুমকি প্রদানসহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম, আধিপত্য বিস্তার, নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর শব্দ ব্যবহার ও যৌণ হয়রানিসহ একাধিক গুরুত্বর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আলী আজগরকে কলেজ থেকে অপসারন করা হয়নি।

‎‎এছাড়াও শিক্ষার্থীদের হুমকি প্রদান, হামলায় সরাসরি অংশগ্রহণ করা, নারী শিক্ষার্থীদের সাথে অশালীন কুরুচিপূর্ণ আচরনসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অন্য দুই শিক্ষক সাইব হোসাইন রনি এবং ফরিদা বেগমও স্বপদে বহাল রয়েছেন। দ্রæত অভিযুক্ত শিক্ষকদের কলেজ থেকে অপসারন করা না হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..